বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। টিউলিপ বলেন, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। খবর গার্ডিয়ানের।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ বলেন, তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন, ঢাকার পূর্বাচলে জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরও ২০ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানি ১১ আগস্ট ধার্য করা হয়েছে।তবে টিউলিপ জানান, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং অভিযোগপত্রও দেখেননি। তার ভাষ্যে, ‘আমি যেন এক অদ্ভুত দুঃস্বপ্নের মাঝে আটকে আছি, যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু আমি জানি না আমার বিরুদ্ধে আসল অভিযোগ কী।’বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে।টিউলিপ বলেন, গত বছরের জুলাইয়ে লেবার পার্টির নির্বাচনী জয় লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করছিলেন। কিন্তু একই সময়ে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনার সরকার পতন হয়। ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয়।প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে, যা টিউলিপ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। পরে ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আসে, যা তিনি ব্যাখ্যা করেছেন।নিরাপত্তাজনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন টিউলিপ। তবে যুক্তরাজ্যের মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনার স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দেন।টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর ‘নোংরা রাজনীতি’ তার ওপর চালানো হচ্ছে। তার কথায়, ‘এটি মুহাম্মদ ইউনূস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল, আর আমি এর বলি হয়েছি। বাংলাদেশে যারা অপরাধ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার
পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভুট্টা ক্ষেতে নিয়ে এক মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে রিপন মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (০৩ Read more

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই Read more

কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম
কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় Read more

নামাজ পড়া অবস্থায় বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত
নামাজ পড়া অবস্থায় বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান (৭০) এর বাঁশের মুগুরের আঘাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান
আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন