ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।রবিবার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাওলা মাছঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, দ্বীপংকর চন্দ্র দাস নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি ও তাকে মারধরের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা দায়ের করলে আজ পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতার তানভীর হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার এর ছেলে।জানা যায়, দলীয় পদপদবী ব্যবহার করে তানভীর দীর্ঘদিন যাবত উশৃঙ্খল আচরণ করে আসছেন। এর পাশাপাশি তিনি চাঁদাবাজি করতেন। সবশেষ, গেল ৯ আগস্ট স্থানীয় দ্বীপংকর চন্দ্র দাস নামের এক মাছের আড়ৎদার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা করে তার ঘর ভাঙচুর করে কোলেস্টেরল টাকা ৩৬ হাজার টাকার মূল্যের ইলিশ মাছ ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির সময়ের কণ্ঠস্বরকে জানান, তানভীর দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত। তাকে এর আগে কয়েকবার চাঁদাবাজিতে নিষেধ করলেও সে শুনেনি। শুনলাম আজ চাঁদাবাজির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।তিনি আরও জানান, জেলা কমিটিকে তার বিষয়টি জানিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছাত্রদলে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, ভুক্তভোগীর করা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তার সঙ্গে জড়িতদের খুঁজে পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব
হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব

সৌদি আরব বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিবকে হবিগঞ্জ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে Read more

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। Read more

ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত
ঢাকাগামী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট
এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন যমজ বোন, হতে চান ম্যাজিস্ট্রেট

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। প্রাথমিকের পর মাধ্যমিকে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সব ক্ষেত্রে দুজনের পরীক্ষার ফলাফলও একই। মাধ্যমিকের পর এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন