মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক লিটন কসাই (৩৮)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে।গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিক্রি করে তিনি তিনটি বাড়িসহ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তাকে গত কয়েক মাস ধরে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল থানা পুলিশ। সর্বশেষ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে ভবেরচর ইউনিয়নের আনারপুরা থেকে তাকে আটক করা হয়।ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আগামীকাল শুক্রবার থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানে থাকা ৩১ হাজার শেয়ার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন