ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল আমিন নামে এক যুবক। তবে পুলিশের দ্রুত শ্বাসরুদ্ধ অভিযানে মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করা হয়।নিহতের নাম উমর হাসান (২৩)। তিনি মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে। গ্রেফতারকৃত ঘাতক খাইরুল আমিন চান মিয়ার ছেলে, একই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, শৈশব থেকেই উমর ও খাইরুল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এর জের ধরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের ছিদ কেটে উমরের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড় ও হাতে উপর্যুপরি কোপ দেয়, পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। এসময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। ওসি জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল উমরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’ ঘাতকের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে জিপিআরএস ট্র্যাকিংয়ে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ২
গৌরীপুরে জিপিআরএস ট্র্যাকিংয়ে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ২

ময়মনসিংহের গৌরীপুরে একই রাতে দু’বাড়ি থেকে চোরাইকৃত দু’টি সিএনজি জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছেএ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) দু’জনকে Read more

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন আরও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রবিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) Read more

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের জয়

গ্লোবাল সুপার লিগে(জিএসএল) প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে চার Read more

‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’
‘আমি বেঁচে আছি, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন