মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা বদি নামে পরিচিত ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিটন কসাই (৪০)।আজ রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।লিটন ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তিনি আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করতেন।থানা সূত্রে জানা গেছে, কসাই পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল লিটন। মাদক বিক্রির অর্থে তিনি তিনটি বাড়িসহ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। বেপরোয়া মাদক কারবারের কারণে তিনি গজারিয়ার ইয়াবা বদি নামে কুখ্যাত।গত কয়েক মাস ধরে লিটনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘লিটন গজারিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, মারামারি এমন নানা অভিযোগে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!
নান্দাইলের ভোরাঘাট সেতু যেন মৃত্যু ফাঁদ!

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের বড় ক্রেতা ভারত। এ ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে জানিয়েন Read more

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— Read more

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে
মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারানো চঞ্চলের লাশ ফিরল রাজশাহীতে

রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন Read more

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, আহত ২
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, আহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরে এক ফুটবল মাঠে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন