বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আ. রব সেরনিয়াবাদ সেতু বর্তমানে ভয়াবহ নাজুক অবস্থায় রয়েছে। সেতুর উপর বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পানিতে এসব গর্ত ঢেকে গিয়ে চালকরা বিপদে পড়ছেন।সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে একাধিক স্থানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের সময় প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক মোটরসাইকেল ও অটোরিকশা চালক গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।স্থানীয় এক ব্যবসায়ী কামাল খান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘এই সেতুর অবস্থা এমন হয়েছে যে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহে এক মোটরসাইকেল চালক গর্তে পড়ে আহত হয়েছেন। অথচ এত গুরুত্বপূর্ণ সেতু মেরামতে কেউ উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।’অটোরিকশা চালক সেলিম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমরা চালকেরা এখানে গাড়ি চালাতে ভয় পাই। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা হয়।’বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতু সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।স্থানীয়দের দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।শুক্রবার (৩০ মে) টোকিওর জেট্রো সদর দফতরে আয়োজিত Read more

পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
গাজামুখী ফ্লোটিলা বহর আটকে দেয়ায় কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর Read more

চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
চবিতে ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিভাগের নীতিমালা অনুসারে প্ল্যানিং Read more

বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল
বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তামিম ইকবাল

গেল বছর জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের ম্যাচ চলাকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন