ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। খবর রয়টার্সের। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে।  নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ক্রমশও বিরোধিতা বাড়ছে জনমনে।  এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে,  এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে।নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরাইলি।  তাদেরই একজন লিশাই মিরান লাভি জানান, ‘এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে।’মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী।  তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান। জনমত জরিপগুলোতে দেখা যায়, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করেন, যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে গাজায় আটক প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, এখনও প্রায় ২০ জন জিম্মি জীবিত রয়েছেন।ইসরাইলি সরকার দেশ-বিদেশে, এমনকি তার ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও, গাজায় যুদ্ধ সম্প্রসারণের ঘোষণার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে।  সম্পূর্ণ মন্ত্রিসভা রোববার এই সিদ্ধান্ত অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।এখন পর্যন্ত যে জিম্মিরা মুক্তি পেয়েছেন, তাদের বেশিরভাগই কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছেন।তেল আবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রামি দার বলেন, ‘তারা (সরকার) উগ্রপন্থী। তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। ’তিনিও ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতের জন্য আহ্বান জানান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ
নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীতে গতকাল রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে।এতে জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে।বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৯ Read more

মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!
মুক্তিপণ না পেয়ে ভাগ্নেকে হত্যা করল আপন মামা!

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে আপন ভাগ্নেকে হত্যা করেছে মামা। অপহরণকারী মামা মো. কামাল হোসেনের দেখানো মতে, Read more

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

যশোরে সোহাগ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুরের Read more

যেকোনো মূল্যে এবার গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প
যেকোনো মূল্যে এবার গ্রিনল্যান্ড দখলে নেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় এবং তারা কোনো না কোনোভাবে দ্বীপটির নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন