ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। খবর রয়টার্সের। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে।  নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ক্রমশও বিরোধিতা বাড়ছে জনমনে।  এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে,  এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে।নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরাইলি।  তাদেরই একজন লিশাই মিরান লাভি জানান, ‘এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে।’মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি ওমরি মিরানের স্ত্রী।  তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান। জনমত জরিপগুলোতে দেখা যায়, অধিকাংশ ইসরাইলি নাগরিক মনে করেন, যুদ্ধ এখনই বন্ধ করা উচিত, যাতে গাজায় আটক প্রায় ৫০ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, এখনও প্রায় ২০ জন জিম্মি জীবিত রয়েছেন।ইসরাইলি সরকার দেশ-বিদেশে, এমনকি তার ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও, গাজায় যুদ্ধ সম্প্রসারণের ঘোষণার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে।  সম্পূর্ণ মন্ত্রিসভা রোববার এই সিদ্ধান্ত অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।এখন পর্যন্ত যে জিম্মিরা মুক্তি পেয়েছেন, তাদের বেশিরভাগই কূটনৈতিক আলোচনার মাধ্যমে মুক্তি পেয়েছেন।তেল আবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রামি দার বলেন, ‘তারা (সরকার) উগ্রপন্থী। তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। ’তিনিও ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতের জন্য আহ্বান জানান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার Read more

দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ৪নং Read more

বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সঙ্গে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন Read more

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিবে এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তারা বিএনপি এবং জামায়াত উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন