সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোঃ আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে যুবকের মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। পার্শ্ববর্তী একটি খেলার মাঠ থেকে ওই যুবকের জুতা এবং ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও প্লাস উদ্ধার করে পুলিশ।নিহত হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ।সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে একটি বাড়ীর হাইভোল্টেজের বৈদ্যুতিক তার কাটা ছিলো। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন চুরি করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করতে গিয়ে শর্টসার্কিট থেকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট
কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত, সেন্টমার্টিনে খাবার সংকট

সাগরের বুক জুড়ে ঘনঘটা। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রলয়ংকরী ছায়া ঘিরে ফেলেছে কক্সবাজার উপকূল। দমকা হাওয়া, টানা ভারী বর্ষণ Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে Read more

Sankra Casino Login : guide app mobile, bonus de bienvenue et sécurité
Sankra Casino Login : guide app mobile, bonus de bienvenue et sécurité

Guide pratique du sankra casino login : connexion, bonus et sécurité Pourquoi le sankra casino login est la première étape Read more

সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র
সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বগুড়ার স্কুলছাত্র

সিরাজগঞ্জে জেলার কাজিপুর উপজেলার মেঘাই ঘাটে যমুনা নদীতে গোসলে নেমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিরাজুল হক তমাল Read more

যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন