‘আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।’  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা দিয়ে হত্যার পর স্বামী রাকিব হাসান (২২) জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে এভাবেই তাকে গ্রেপ্তারের আবেদন করেন।(জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তথ্য নিশ্চিত করেন।গত শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী।নিহত গৃহবধূ জেমি আক্তার দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার মিচরিগোলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তার স্বামী রাকিব হাসান বগুড়া জেলার লতিফপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তাঁদের সংসারে দুই বছর বয়সী তাজিম এবং দুই মাস বয়সী রাইসা আক্তার জেরীন দুই শিশু সন্তান রয়েছে।তাঁদের স্বজনেরা কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘রাকিব রে, তুই কী করলি? এখন তোর বাচ্চা দুইটারে কে দেখবে?’ তাদের কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জেমি ও রাকিব দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো। স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসাও করে দেয়। শুক্রবার সন্ধ্যার পর কোনো একসময় রাকিব তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে সে নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে নিজ ঘরেই পুলিশের জন্য অপেক্ষা করে। ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে দুই শিশু সন্তান তাজিম ও রাইসা আক্তার জেরীন কাঁদছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী রাকিব হাসানকে কান্না করতে দেখেন এবং ঘরের মেঝেতে স্ত্রীর লাশ দেখতে পান। পুলিশ রাকিবকে হাতকড়া পড়ানোর সময় তাঁকে অনুশোচনা করে কাঁদতে দেখা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া

গাজীপুর সদর উপজেলার নয়নপুর রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় (স্থানীয় ঈদগাহ মাঠে) বৃক্ষ ও কুটির শিল্প মেলার নামে চলছে লটারি ব্যবসা। মেলা Read more

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক, বেরিয়ে এলো অনিয়মের চিত্র

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশের পর অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন Read more

সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী
সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলজুড়ে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। টানা বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার এবং আটকে পড়া জাহাজের ধাক্কায় Read more

বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  
বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো Read more

মা দিবসে অভিনেত্রীর আবেগপ্রবণ চিঠি
মা দিবসে অভিনেত্রীর আবেগপ্রবণ চিঠি

তোমাকে ছাড়া এখনও আমার জন্মদিন আসে। সারাদিন ধরে শুধু একটা কথাই ঘুরপাক খায় মনে– এই তো মাত্র দুই বছর আগের Read more

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন