জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। অনেকেই জানেন না যে, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে আবার পড়া যায়। বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।এই পদ্ধতিটি শুধু অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কি না। এবার- ** প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।** তারপর নোটিফিকেশনস অপশনে যান।** এরপর মোর সেটিংসে ক্লিক করতে হবে** সেখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু (অন) করে দিন।একবার এটি চালু করলে, আপনি ফোনে আসা সব মেসেজের একটি হিস্টোরি দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিতে শুধু টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার ব্যবহার করে ডিলিট করা মেসেজও খুব সহজেই পড়তে পারবেন, তাও আবার কোনও অ্যাপ ছাড়াই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা
উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা

সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় স্থাপিত সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভয় Read more

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় ১০টি ব্যবসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন