চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে ৩ মাসের কোলের কন্যা সন্তান বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীন (৩০) কে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়।শুক্রবার (৮ আগস্ট) রাত ৯ টার সময় উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক পিতা মিরাজ উদ্দীন সদর ইউনিয়নের আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের পুত্র। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক।জানা গেছে, বিগত ২ বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সাথে বিয়ে হয় ধৃত মিরাজ উদ্দীনের। সেই ঘরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নেশার টাকা যোগাতে সেই একমাত্র সন্তানটিই বিক্রি করেছিল পিতা।খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানার পশ্চিমে মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার কথা বলে স্থানীয় রাহাত নামে এক কিশোরের হাতে শিশুটিকে দিয়ে পালিয়ে যায়।তার স্ত্রী আসমাউল হোসনা জানান, “মেয়েটিকে লালন পালনের জন্য দিয়ে দিচ্ছি বলে টাকার বিনিময়ে বিক্রি করে দেন আমার স্বামী। পরে জানতে পেরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে আমার স্বামীকে ধরে নিয়ে যায়।” এর কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ। শিশুটির মা আরও বলেন, “প্রয়োজনে আমি ভিক্ষা করব, তবুও আমি আমার সন্তানকে কাউকে দিব না।”তিনি আরো অভিযোগ করে বলেন, “আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে বিবিধ অজুহাতে আমাকে মারধর করত, আমাকে মারধরের হুমকি দিয়ে একটি স্টাম্পে স্বাক্ষর নিয়ে নেয়।”এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “শিশু বিক্রি হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়। ধৃত পাষণ্ড পিতার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের

আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১১ আগস্ট) গাজা Read more

সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং Read more

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে
সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে

ইরান যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি তেলে। নতুন সরবরাহ কম থাকায় মজুদ দিয়ে পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশের জ্বালানি খাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন