গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।শনিবার (০৯ আগস্ট) দুপুরে জেলা শহরের আখরা বাজার চত্বরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমেদ ফরিদ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সিনিয়র সাংবাদিক নূর মোহাম্মদ প্রমুখ। এতে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী। মানববন্ধনে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন মত প্রকাশের দাবি জানান। তারা নির্মমভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।সাংবাদিক আহমেদ ফরিদ বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করতে হবে।সাংবাদিক নূর মোহাম্মদ বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।সাংবাদিক শেখ মাসুদ ইকবাল বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত পৌনে ৮টায় গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩২) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া মৌলভীবাড়ি গ্রামের মো. হাসান জামালের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার কনিষ্ঠ পুত্র তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজও করতেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার
হজ ম্যানেজমেন্ট সেন্টার ও অ্যাপ চালু করছে সরকার

হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মক্কা-মদিনায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ স্থাপন করা হচ্ছে। সেন্টার থেকে হজযাত্রীদের লাগেজ হারানো Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন
যুক্তরাষ্ট্রের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না: পুতিন

যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি শক্তির চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Read more

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরে পানিতে ডুবে দুই বছরের শিশু মারিয়ার মৃত্যু হয়েছে।  সে সেখানকার আজিজুর সর্দারের বাড়ির ভাড়াটিয়া জুয়েল হোসেনের মেয়ে। এই ঘটনায় Read more

রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে ট্রেনের নিচে কাটা পড়ে মো. মনসুর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে Read more

কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন