কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার (০৮ আগস্ট) সন্ধ্যায় কেনিয়ার কিসুমু শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর আলজাজিরার।কেনিয়ার ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা বলেন, বাসটি কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোড়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি বলেন, বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়। এছাড়া প্রাথমিকভাবে ২৯ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল, যাদের মধ্যে ৪ জন হাসপাতালে মারা যান, বলে নিশ্চিত করেছেন কেনিয়ার চিকিৎসা সেবাবিষয়ক সচিব ফ্রেডরিক উমা ওলুগা।বাস দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় পুলিশ। তারা জানায়, তদন্ত চলছে। তবে কেনিয়ায় সড়ক দুর্ঘটনার জন্য সাধারণত উচ্চ গতি ও বেপরোয়া চালনাকেই দায়ী করা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রথম দিনে গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল (৯ Read more

রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
রাজবাড়ীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট

রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন