গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে এম এ. মামুন খান চিশতী।তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা গ্রেপ্তার করেছে র‍্যাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।তিনি আরও বলেন, সাংবাদিক তুহিন দায়িত্ব পালনের সময় একজন নারীর সঙ্গে বাদশা নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা তাকে থাপ্পড় মারলে স্বাধীনসহ অন্যান্য আসামিরা তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।মামুন খান চিশতী আরও বলেন, সকলের সহযোগিতায় এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামাম তুহিনকে বৃহস্পতিবার (৭ আগস্ট)  রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা করা হয়।প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৭জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা

ক্যান্সারে মৃত্যু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমিকে। কিন্তু এই যুদ্ধে হারের আগে Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা চীনের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে দেশটি Read more

তিন বাহিনীর প্রধানের সঙ্গে চলছে সিইসির বৈঠক
তিন বাহিনীর প্রধানের সঙ্গে চলছে সিইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে Read more

বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের
বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের

নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) Read more

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন