গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে আটক করেছে।শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক শনিবার (৯ আগস্ট) সকালে সময়ের কণ্ঠস্বরকে জানান, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়ার চা ঘর’ নামে একটি অস্থায়ী দোকানের পাশে কয়েকজন যুবক ঘুমাচ্ছিলেন। চটের বিছানায় ঘুমানোকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব জুয়েলের বুকে ছুরি দিয়ে আঘাত করে।পরে স্থানীয়রা আহত জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের নামে পূর্বে ছিনতাইয়ের মামলা আছে।খবর পেয়ে টহলরত পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
ঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া
তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে Read more

চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাজী পাড়ায় আলা উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ১০টার সময় এ Read more

গাজীপুরে স্ত্রীকে হত্যা করে থানায় ফোন, ঘাতক স্বামী আটক
গাজীপুরে স্ত্রীকে হত্যা করে থানায় ফোন, ঘাতক স্বামী আটক

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা, ৯৯৯-এ কল করে স্বামী নিজেই খবর দেন পুলিশকে।গাজীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন