ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে শুক্রবার সকাল ১১টায় ৫৯৩ সদস্যের নতুন হল কমিটি ঘোষণা করা হয়।অব্যাহতি পাওয়া ছয় নেতা হলেন—ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন।তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা, বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া, এমনকি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগ।উল্লেখ্য, অব্যাহতি পাওয়া রাকিবুল হাসান সৌরভ ছিলেন ঢাবি জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি। নিতু রানী সাহা ছিলেন ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক, যদিও তিনি গত ১৭ জুলাই পদত্যাগ করেন। এছাড়া আহমেদ জাবির মাহাম গত বছরের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় জড়িয়ে সমালোচিত হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাজু শেখ সম্প্রতি ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী। বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে Read more

নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর
নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইতে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর Read more

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।আজ শনিবার Read more

শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ, এক চার্জে চলবে ১৪ দিন
শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ,  এক চার্জে চলবে ১৪ দিন

জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা শাওমি আনছে নতুন স্মার্টওয়াচ। রেডমি ওয়াচ মুভ আসছে অ্যামোলেড ডিসপ্লেতে। স্মার্টওয়াচটি একটি ১.৮৫ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লে Read more

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি কাতার ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন