নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ওমেরা গ্যাসের ডিলার শুভ এন্ড ব্রাদার্সকে এ জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিয়ে মুনাফা অর্জন করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গত তিন দিন ধরে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানকালে ডিলার শুভ এন্ড ব্রাদার্সের মালিক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা গ্যাস সিলিন্ডারের পক্ষে কোনো বিক্রয় রশিদ দেখাতে পারেননি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছিলেন। এসব অপরাধে পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী ৪০ হাজার টাকা এবং অবহেলা ও সেবা গ্রহণকারীর অর্থ, স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টি করায় ধারা ৫৩ অনুযায়ী আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া গত শনি ও রবি—এই দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় অভিযানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু
ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি: মীর সরফত আলী সপু

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া Read more

হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আবেদনে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান Read more

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?
সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরিচালিত হয় First Past the Post (FPTP) পদ্ধতিতে। এ পদ্ধতিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন। Read more

বিরল চর্মরোগে আক্রান্ত শিশুর দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম
বিরল চর্মরোগে আক্রান্ত শিশুর দায়িত্ব নিলেন প্রবাসী কাশেম

দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম 'সময়ের কণ্ঠস্বর' এ সংবাদ প্রকাশের পর বিরল চর্মরোগে আক্রান্ত শিশু নুহামনির চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন মানবিক Read more

সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে
সকালের মধ্যেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

জ্যৈষ্ঠে টানা কয়েকদিনের বৃষ্টিপাতেও গরমের দাপট যেন কমছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন