পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের মধ্যে। সম্প্রতি আসিমের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আবার উসকে দিলো। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। কনসার্টে আসিম যখন তার জনপ্রিয় গান ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ গাইছিলেন, তখন হানিয়াকে বেশ আবেগপ্রবণ ও মুগ্ধ দেখাচ্ছিল। এরপর থেকেই নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করছেন। অনেকেই বলছেন, তাদের মধ্যকার পুরোনো সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে সরগরম ছিল পাকিস্তানি মিডিয়া। অনেকেই তাদের আদর্শ জুটি হিসেবে দেখতেন। কিন্তু ২০২০ সালে হানিয়া জানান, তারা শুধুই ‘ভালো বন্ধু’। এরপর আসিম মডেল মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং আগামী মাসে তাদের বিয়ের কথা রয়েছে। তবে হানিয়ার কনসার্টে আসার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু? এই ঘটনায় ফ্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের এ জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত। তবে এখনও পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে হানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও ইমোজি শেয়ার করে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ
জীবননগরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সকল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার Read more

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

ড্রেনের অভাবে জলাবদ্ধতায় ডুবছে ৪ হাজার বিঘা জমি
ড্রেনের অভাবে জলাবদ্ধতায় ডুবছে ৪ হাজার বিঘা জমি

টানা বৃষ্টিপাতে যশোরের চৌগাছা উপজেলার নারানপুর ইউনিয়নের ৪ হাজার বিঘার বেশি কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ড্রেন Read more

কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন Read more

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা ভোটে যাব না : কাদের সিদ্দিকী

বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় Read more

কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালিয়াকৈরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন