ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং ফিলিস্তিনি জনগণের জন্য আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।আজ শুক্রবার (৮ আগস্ট) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে টুর্ক বলেন, ‘গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনার পরিপন্থী। আদালত ইতিমধ্যে বলেছে, ইসরায়েলকে এই দখল যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।’টুর্ক বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া সব তথ্য ও প্রমাণ বলছে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার জনগণকে আরও জোরপূর্বক বাস্তুচ্যুতি, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়তে হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, এমন আগ্রাসন গ্রহণযোগ্য নয়।’তিনি আরও বলেন, ‘এই সংঘাত আরও বাড়লে তা শুধু ফিলিস্তিনি জনগণের নয়, পুরো অঞ্চলজুড়ে অস্থিরতা তৈরি করবে। যুদ্ধের পরিবর্তে এখন প্রয়োজন শান্তি ও মানবিকতার দিকে ফেরা।’জাতিসংঘের মানবাধিকারপ্রধান বলেন, ‘ইসরায়েল সরকারের উচিত গাজায় যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা বাদ দিয়ে মানবিক সহায়তার পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা। স্থানীয় জনগণের জীবন রক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’তিনি গাজার জনগণের দুর্ভোগ লাঘবে অবরোধ শিথিল ও আন্তর্জাতিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানান।ফলকার টুর্ক এ সময় গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক সব ইসরায়েলি জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি, ইসরায়েলের কারাগারে আটক রাখা ফিলিস্তিনি নাগরিকদেরও মানবিক বিবেচনায় মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।সূত্র: আনাদোলু এজেন্সি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাবারের জন্য হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুরা ইসরায়েলি হামলায় নিহত
খাবারের জন্য হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুরা ইসরায়েলি হামলায় নিহত

প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি বলছেন, "হঠাৎ আমরা একটি ড্রোনের শব্দ শুনতে পেলাম এবং তারপর বিস্ফোরণ ঘটল। আমাদের পায়ের নিচের মাটি কেঁপে Read more

উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া-পূর্ণিমাগাঁতী আঞ্চলিক সড়ক সংষ্কারের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
কালুখালীতে ট্রেনের ছাদে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা Read more

ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

চলতি বছরের আগস্ট মাসে ঢাকা সফর করবেন জর্জিয়া মেলোনি। ইতালির কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ এটি প্রথম হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগস্টের Read more

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নোয়াখালীর আলোচিত আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন