নাটোরের লালপুর উপজেলার অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিত কদিমচিলানের দাঁইড়পাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখচিলান পর্যন্ত কাঁচা রাস্তা যেন আজও সভ্যতার ছোঁয়া পায়নি। মাত্র দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা বর্ষা এলেই রূপ নেয় দুর্ভোগের পাহাড়ে। সামান্য বৃষ্টিতেই মাটি আর পানি মিশে একাকার হয়ে যায় কাদায়। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও হয়ে ওঠে কষ্টসাধ্য। আর এই কাঁচা রাস্তার কারণেই একের পর এক বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার ছেলে-মেয়েরা শিক্ষিত ও কর্মরত থাকা সত্ত্বেও কেবল এই কাদাযুক্ত রাস্তার কারণে পাত্রী বা পাত্র পক্ষ বিয়েতে রাজি হচ্ছেন না। শুধুমাত্র চলাচলের অসুবিধার কারণেই বহু সম্পর্ক ভেঙে যাচ্ছে।এলাকাবাসী বলছে, ভোট এলেই দেওয়া হয় প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে বর্ষা নামলেই চোখে পড়ে শুধু কাদা আর দুর্ভোগ। বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, এমনকি ভ্যান বা রিকশাও ঢুকতে পারে না এই এলাকায়। রোগীকে লাশ টানা খাটিয়ায় করে টানতে হয় হাসপাতালে। কৃষকরাও তাদের ফসল সঠিক সময়ে বাজারে নিতে না পারায় বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে।শিক্ষার্থীদের অবস্থাও একই রকম করুণ। স্কুলে যাওয়ার পথে কাদায় পা পিছলে বই-খাতা আর ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না তারা। অভিভাবকদের মুখেও শোনা যাচ্ছে ক্ষোভ ও হতাশা।একদিকে বিয়ে ভেঙে যাচ্ছে, অন্যদিকে সন্তানদের স্কুলে পাঠানো হয়ে উঠেছে দুঃস্বপ্ন। কেউ অসুস্থ হলে মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে। তাই এই রাস্তার উন্নয়ন না হলে শুধু চলাচলই নয়, গ্রামবাসীর ভবিষ্যৎ, সম্পর্ক আর জীবনও কাদার ভেতরেই আটকে থাকবে বলে মনে করছেন সবাই।এ বিষয়ে কদিমচিলান ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জানান, তিনি বহুবার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমপি এবং ইউএনও মহোদয়কে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তার মতে, এই রাস্তা পাকাকরণ করা হলে এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে।লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। রাস্তার আইডি অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন এলাকাবাসীর ভোগান্তি দ্রুত লাঘব হয়।’ ওমর ফারুক খান/এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া Read more

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর Read more

বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার
বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছেই। সর্বশেষ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত Read more

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি Read more

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির
হাসিনা দেশকে ধ্বংস করে ভারতের গোলামী করেছে: খন্দকার নাসির

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা এই দেশের অর্থনীতি ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন