লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় একটি লোকাল ট্রেন এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল ত্রুটির কারণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ফলে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি বগি উল্টে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন।ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী বলেন, উদ্ধার অভিযান শেষে আনুষ্ঠানিভাবে বিস্তারিত জানানো হবে। এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও দায় নির্ধারণের দাবি উঠেছে।লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০
সিরাজগঞ্জে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩, আহত ১০

সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রীজের রেলিং সঙ্গে ধাক্কা লেগে  চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত  ১০ জন। আহতদের Read more

শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন
শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন

পা ফেললেই কাঁদায় আটকে যায় জুতা। অনেক সময় জামা-কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের Read more

রমজানে খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি
রমজানে খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

আগামী বছর অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি Read more

জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল
৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল

মাত্র চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার তিন দেশে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা বদল হলো। কলম্বো ও ঢাকার পর এবার কাঠমাণ্ডুও দেখল Read more

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার(১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন