আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহ্বান জানিয়েছেন, এমন একটি নির্বাচন পদ্ধতি গ্রহণ করার, যা সহজ এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মেজর হাফিজ বলেন, ‘জনগণ যাকে বিশ্বাস করে, তাকেই ভোট দিতে হবে। যে নির্বাচন পদ্ধতি সবাই বুঝতে পারে, তেমন পদ্ধতিই গ্রহণ করা উচিত।’তিনি বলেন, ‘বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার অধিকাংশেই আমরা একমত। তবে দু-একটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। একটি দল প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায়। আমরা চাই—সরল ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক, যাতে জনগণ অংশ নিতে পারে।’আলোচনায় আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। গণতন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে।’তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনার আমলে প্রহসনের নির্বাচন হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই কারণেই একদফা আন্দোলন হয়েছিল।’আলোচনায় অংশ নিয়ে মেজর হাফিজ বিএনপির অতীত রাজনৈতিক মিত্রদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি দল বলেছে, একাত্তরে জাতি পথভ্রষ্ট ছিল। এ কথা শুনে আমরা বিস্মিত। মুক্তিযুদ্ধ কোনো দলের একার ছিল না, সেটা ছিল জাতির।’তিনি আরও বলেন, ‘কোনো সংগ্রাম সফল হলে অনেকেই কৃতিত্ব নিতে চান, কিন্তু ত্যাগ যারা করেছে তাদের কথা কেউ ভাবে না।’বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু দল নির্বাচন বিলম্বিত করতে চাইছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন। তাঁর মতে, কিছু দল মনে করে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তারা আজব আজব যুক্তি দিচ্ছে।প্রশাসন ও নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম পুলিশ বাহিনীতে সংস্কার হোক, কিন্তু হয়নি। বর্তমান বাহিনী আদৌ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবে কি না, সে নিয়ে সন্দেহ রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল
ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামেনি। ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ১৫ দিনে সারাদেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন Read more

সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি, মিশনে যান ৪২ দিনে আগে
সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি, মিশনে যান ৪২ দিনে আগে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের চুমকি আক্তার। বিষয়টি নিশ্চিত Read more

গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো Read more

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন