শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন যাত্রী।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. সোহেল ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার রফিকুল ইসলামের ছেলে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসার শেষে আহতরা বাড়ি ফিরে যান।ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, শেরপুর থেকে যাত্রীবাহী একটি লোকাল বাস ঝিনাইগাতীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ বাসটি পাশের পুকুরে উল্টে পড়ে।এ সময় স্থানীয়রা এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে বাসের ভেতর আহত অবস্থায় ২০ জনসহ ৩০-৩৫ জন যাত্রীকে বের করে। কিন্তু তিন মাস বয়সী এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা উদ্ধারকাজ পরিচালনা শেষে বিকেল ৪টার দিকে দমকলকর্মীরা পানিতে ডুবন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের রাখার জন্য বাজার মনিটরিং করেছেন বরিশাল ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’
‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’

গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন ৫ কোটি টাকা করেছে বলে জানিয়েছেন Read more

কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮

কেনিয়ায় গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ মার্চ) দেশটির সরকারি এক Read more

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন