ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে মোঃ আবদিন মিয়া (৩৫) নামে একজন আসামীসহ ২ কেজি ৪৪৯ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বার জব্দ করেছে ৬ বিজিবি। জব্দকৃত সোনার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।আটককৃত মোঃ আবদিন মিয়া চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোঃ হায়দার আলী সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক স্বর্ণ চোরাচালান হবে।প্রাপ্ত সংবাদের পর অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির একটি সশস্ত্র চৌকস আভিযানিক দল সীমান্ত পিলার নম্বর ৭৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর রাস্তার পার্শ্বে অ্যাম্বুশ করে। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে আভিযানিক দল একটি মোটরসাইকেলযোগে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। আভিযানিক দল তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীদের একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যজন নেমে পার্শ্বের একটি ছোট পুকুরে লাফ দেয়। পরবর্তীতে টহলদল পানিতে নেমে তাকে আটক করে।আটকের সময় আটককৃত ব্যক্তি মোঃ আবদিন মিয়ার হেফাজতে থাকা একটি প্যাকেট সদৃশ বস্তু পুকুরে ছুড়ে ফেলে দেয়। বিজিবি আভিযানিক দল তার দেহ তল্লাশীকারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে।পরবর্তীতে বিজিবি আভিযানিক দলের সদস্যগণ পুকুর থেকে চোরাকারবারীর ফেলে দেওয়া অপর প্যাকেটটিও উদ্ধার করে। উদ্ধারকৃত দুটি প্যাকেট হতে ২১টি স্বর্ণের, ০২টি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।জব্দকৃত স্বর্ণ এবং মোবাইলের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’রোববার (৩ আগস্ট) Read more

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে এসে হার্ট অ্যাটাক করে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বার্তাসংস্থা এপি বুধবার (১৫ অক্টোবর) Read more

লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
লক্ষ্মীপুরে ১০ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। আজ বৃহস্পতিবার (১ Read more

দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন