চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২২ সালের জুলাই মাসে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক’ বিনোদনের জন্য হলেও, বর্তমানে এটি পরিণত হয়েছে অনৈতিক কর্মকাণ্ড ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কেন্দ্রে। কাফকো ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্থায়নে পরিত্যক্ত খাস জায়গায় গড়ে উঠা এ পার্কটি উদ্বোধনের তিন বছর পার হলেও তেমন কোনো কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে দিনদিনই অব্যবস্থাপনার চিত্র প্রকট হচ্ছে।পার্কের মধ্যে রয়েছে মুক্তমঞ্চ, ক্যাফেটেরিয়া, শিশু কর্নার ও হাঁটা চলার রাস্তা। শুরুতে বলা হয়েছিল এখানে একটি আধুনিক লাইব্রেরিও থাকবে, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এমনকি নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ।সরেজমিনে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে ঘুরে দেখা যায়, পার্কের মূল ফটক তালাবদ্ধ থাকলেও চারপাশের দেয়াল ও কাঁটাতার টপকে কিছু উঠতি বয়সী তরুণ-তরুণী ভিতরে প্রবেশ করছে। তারা ঘন্টার পর ঘন্টা সেখানে অবস্থান করছে এবং অভিযোগ রয়েছে—অনেকে ধূমপান, মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।পার্কটির ভিতরে থাকা একমাত্র খাবারের দোকান পরিচালনাকারী মোহাম্মদ আনছার বলেন, ‘স্কুল-কলেজ চলাকালীন দিনে পার্ক বন্ধ থাকে। তবে ছুটির দিনে ও বিকেলে খোলা হয়, তখন দোকান চালাই। আমি তো সবসময় এখানে থাকি না, কি হচ্ছে সেটা দেখার জন্য সিসিটিভি আছে।’উপজেলা প্রশাসনের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের হলেও জনবল সংকট ও নজরদারির অভাবে সমস্যা হচ্ছে। তবে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘পার্কটি সংস্কারের বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা অনৈতিক কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই পার্কে আনসার সদস্য নিয়োগ দিয়ে নজরদারি জোরদার করা হবে।’এদিকে সময়ের কণ্ঠস্বরের হাতে আসা কিছু ছবিতে দেখা যায়, দিনের আলোতেই পার্কের ঝোপঝাড়ের মধ্যে তরুণ-তরুণীরা বসে রয়েছে। অনেকের আচরণে বোঝা যায় তারা কোনও পারিবারিক উদ্দেশ্যে নয়, বরং গোপন ও অসামাজিক কর্মকাণ্ডের জন্যই সেখানে আসছে।স্থানীয় বাসিন্দা মঞ্জুর আলম বলেন, ‘প্রতিদিন ছেলেমেয়েরা অবাধে প্রবেশ করে মেলামেশা করছে। যেটি খুবই জঘন্য একটি বিষয়। তাছাড়া পার্কের এমন অবস্থা হয়েছে, সেখানে সময় কাটানো তো দূরের কথা; হাঁটাও যায় না।’স্থানীয় যুবক রোকন উদ্দীন নায়েব বলেন, ‘এই পার্ককে যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো, নিয়মিত খোলা থাকতো এবং নজরদারি থাকতো, তাহলে এমনটা হতো না। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।’সচেতন মহল বলছেন, একটি পার্ক কেবল বিনোদনের স্থান নয়, এটি সামাজিক ও পারিবারিক চেতনা গঠনের গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ ব্যবস্থাপনা না থাকলে এমন পার্ক ভবিষ্যতে আরও ভয়াবহ সামাজিক সমস্যার উৎস হয়ে উঠতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!
বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু নিয়ে সৌদি মালিকদের প্রতারণা ফাঁস!

সৌদি আরবে কর্মরত বাংলাদেশ, ভারত ও নেপালি প্রবাসী শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।তাদর সকলের মৃত্যুর কারণের মধ্যে Read more

পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ
পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। Read more

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

এবার ‘শাপলা’ প্রতীক চাইলো আরেক রাজনৈতিক দল
এবার ‘শাপলা’ প্রতীক চাইলো আরেক রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচিত বস্তু ‘শাপলা’ প্রতীক। দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন