ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের বিরুদ্ধেও ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ সময় চীনের নাম বিশেষভাবে উঠে আসে।হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প বলেন, মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখি কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন মন্তব্য ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারতের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, আমরা তা পরে নির্ধারণ করবো।এর আগে ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ভারতের রাশিয়ার সঙ্গে চলমান জ্বালানি বাণিজ্যের জবাবে ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়। এই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে, যা ভারতের জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ হিসেবে।এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারত। এটিকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে গে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জনসং‌যোগ কর্মকর্তা কামরুল ইসলাম Read more

অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট
অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

 দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।গত Read more

বিয়ের মেহেদির রং মোছার আগেই স্বামীকে হত্যা করল স্ত্রী
বিয়ের মেহেদির রং মোছার আগেই স্বামীকে হত্যা করল স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হলেন স্বামী মেহেদী হাসান (২৭)। পৌরশহরের মসজিদ পাড়ায় Read more

হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে এবং দুর্নীতির অভিযোগে তরুণদের বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। হিংসাত্মক Read more

সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন
উচ্ছেদের পরই দখল, কক্সবাজারে প্রশাসন-ব্যবসায়ীদের টানাপোড়েন

সাড়াশি অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও দখলে যেতে বসেছিল কক্সবাজার সমুদ্রসৈকতর বালিয়াড়ি। তবে নতুন করে গড়ে ওঠা সেই অবৈধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন