সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। এবার নতুন করে আলোচনায় এসেছে এই দম্পতি। অভিযোগ উঠেছে, রিয়া মনি কক্সবাজারে এক আবাসিক হোটেলে অবস্থান করছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। অভিযোগটি প্রকাশ্যে এনেছেন স্বামী হিরো আলম নিজেই।বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে হিরো আলম তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করে দাবি করেন, রিয়া মনি বর্তমানে কক্সবাজারে হোটেলে রয়েছেন অভির সঙ্গে। এক পোস্টে তিনি লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’ সম্প্রতি বগুড়ায় আত্মহত্যার চেষ্টা করেন হিরো আলম। পরবর্তী পোস্টে হিরো আলম আরও দাবি করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমান হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সাথে।’ এ সময় তিনি একটি হোটেল রুমের ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়া মনি ও অভিকে একসঙ্গে দেখা যায়।এই ভিডিও ও ছবি ফাঁসের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সেগুলোর লিংকও নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন হিরো আলম।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য কলহ নিয়ে একাধিকবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আলমের বাবার মৃত্যুর পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেন হিরো আলম, যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হন রিয়া মনি। তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান।আত্মহত্যার চেষ্টা করলে পাশে দাঁড়ান রিয়া মনিএই ঘটনার পর থেকেই হতাশায় ডুবে যান হিরো আলম। এমনকি তিনি আত্মহত্যারও চেষ্টা করেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। ঠিক সেই সময় হঠাৎ করেই রিয়া মনি আবার তার পাশে এসে দাঁড়ান, সেবা-যত্ন করে তাকে মানসিকভাবে সুস্থ করে তোলেন। অনেকেই ভেবেছিলেন, হয়তো সম্পর্ক জোড়া লাগছে। কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। সাম্প্রতিক কক্সবাজারের এই ঘটনা ফের তাদের দাম্পত্য জীবনের টানাপড়েনকে সামনে নিয়ে এসেছে।তবে এই বিষয়ে রিয়া মনি কিংবা ম্যাক্স অভির পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা Read more

ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?
ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?

পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নব্বইয়ের দশকের পর থেকে শুধু উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ'র ইবাদতই না করি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘন্টা পর বিশাল মিয়া Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক Read more

মুন্সীগঞ্জে ১৫৭ মামলার ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সীগঞ্জে ১৫৭ মামলার ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ আদালতে চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলার প্রায় ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।বুধবার (২৮ মে) বিকেল ৩ টার Read more

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন