গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর আট দিন পার হলেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ‘আমার ১১ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটি গত ২৮ জুলাই সন্ধ্যায় ছয়টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানের মালিক বাবুল মিয়া (৪২) পান খাওয়ার কথা বলে সুযোগ বুঝে দোকানের ভিতর নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।’ধর্ষণের পর শিশুটিকে হুমকি দিয়ে ছেড়ে দেয়। বাসায় ফিরে শিশুটি তার ভাবিকে ঘটনাটি জানায়। এরপর পরিবারের অন্যান্য সদস্যরাও বিষয়টি জানতে পারেন। পরে তারা স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করলে, তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রাতেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।আসামি বাবুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতু জঙ্গল গ্রামের জালালের ছেলে। সে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার ইউনুছ আলী বাড়িতে ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।শিশুটির বাবা আরও জানান, ‘মামলা হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে তারা ন্যায়বিচার নিয়ে শঙ্কায় আছেন। তার দাবি, দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো প্রতিবন্ধী শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে।’স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার পরেও অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতারে পুলিশের কার্যকর কোনো অগ্রগতি চোখে পড়ছে না, যা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েই প্রশ্ন তুলেছে এলাকাবাসী।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ Read more

সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত

সাবেক সেনাসদস্যদের আবেদন পুনর্বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে নিয়েছে। আবেদনগুলো যথাযথভাবে পর্যালোচনার উদ্দেশ্যে এরই মধ্যে সেনাসদরে উচ্চপর্যায়ের একটি পর্ষদ গঠিত Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে Read more

ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া
বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করলো রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানীর মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ Read more

নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু
নারায়ণগঞ্জে কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন