জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে সরিষাবাড়ী থানা পুলিশ নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠান। সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী কবির হোসেন আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে। সে আওনা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সভাপতি ছিলেন। আজ বুধবার দুপুরে আওনা জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘নাশকতার অভিযোগে ছাত্রলীগের সভাপতি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন
রাফাল যুদ্ধবিমানে প্রথম নারী পাইলট শিবাঙ্গীর চোখে এবার মহাকাশের স্বপ্ন

কিশোরী বয়সে একটি জাদুঘরে গিয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন শিবাঙ্গী সিংহ। সেই স্বপ্ন এখন অনেকটাই বাস্তব। রাফাল যুদ্ধবিমানে ভারতের প্রথম Read more

গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৩৬ কিশোর-কিশোরী

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই শিশুসহ ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল Read more

নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে
নওগাঁয় ধস নেমেছে মোটরসাইকেল বাজারে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে। দেশজুড়ে জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল কেনাবেচায়। Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন