ভারতীয় থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে সরকারের রাজস্ব বঞ্চিত করে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট থেকে মালিকবিহীন অবস্থায় চোরাই পণ্য শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।বুধবার (৬ আগস্ট) বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ২৯০ পিস কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত ৩৩৩ পিস ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৪৮ লাখ ৩৩ হাজার টাকা এবং ১ হাজার ২৯০ পিস কসমেটিক্সের আনুমানিক মূল্য ৭ লাখ ৯ হাজার ৫শ’ টাকা।বিজিবি আরও জানায়, অভিযানে জেলার শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জামিল, বিজিডিও ৩১৫ সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামসহ ১০ জন সেনাবাহিনী ও ১৪ জন বিজিবি সদস্যসহ মোট ২৪ জন অংশগ্রহণ করেন।সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদি জানিয়েছেন, জব্দকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ
ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ

চট্টগ্রামের বুক চিরে দাঁড়িয়ে থাকা দেওয়ানহাট ওভারব্রিজ–যা একসময় নগরীর গর্ব, আজ তা পরিণত হয়েছে নগরবাসীর অস্বস্তি ও ভয়ভীতির প্রতীকে। ষাটের Read more

কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু
কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) শুক্রবার (০৫ Read more

বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি
বরিশালে বিএনপি’র কর্মীসভায় দুইপক্ষের হাতাহাতি

বরিশালে তুচ্ছ ঘটনার জেরে জ্যেষ্ঠ নেতাদের সামনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে যুবদল কর্মী মিজানুর রহমান ও ১০ নং Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির
গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজ ক্যাম্পাস গড়তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। শুধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন