শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি এর রামচন্দ্রকুড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে রামচন্দ্রকুড়া বিওপির মায়াকাশি গ্রাম থেকে দুই হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। এদিকে অভিযান টের পেয়ে ভারতীয় মোটরসাইকেল রেখে পালিয়ে যান।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার
মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট অভিনেত্রী মৌ শিখার

আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় Read more

বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

জেট ফুয়েলের দাম বাড়ল
জেট ফুয়েলের দাম বাড়ল

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা
পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা Read more

জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাধারণত খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম শুরু হয় শীতকালের নভেম্বর মাসে। এ সময়ে প্রয়োজন হয় অনেক মাটির ভাঁড়ের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন