দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে যার নামটা আজকাল আলাদা করে বলতেই হয়, তিনি ঋতুপর্ণা চাকমা। পারো এফসির হয়ে ভুটানের লিগে দুর্দান্ত পারফরম্যান্স করার পর অস্ট্রেলিয়ার একটি ক্লাব থেকে ডাক পেয়েছিলেন তিনি। তবে সুযোগ থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় সেই লিগ খেলা হচ্ছে না ঋতুপর্ণার। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এ নিয়ে এখন ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় ক্যাম্পে ডাকা হয়েছে বেশ কয়েকজন নারী ফুটবলারকে। যার মধ্যে আছেন ঋতুপর্ণাও। ফলে আপাতত স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়ার পথে তাঁর যাত্রা।বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘আমরা মার্চের মধ্যে কমপক্ষে ৮টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চাই। হেড কোচ দলের কেমিস্ট্রি নিয়ে নিরলসভাবে কাজ করছেন। তাই এই সময় খেলোয়াড়দের বাইরে যেতে দিলে দলের ভারসাম্য নষ্ট হবে।’তবে বাফুফে শুধু বর্তমান নিয়ে ভাবছে না। ভবিষ্যতের জন্য নারী ফুটবলারদের আন্তর্জাতিক পথচলা আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে একটি লিগ-ভিত্তিক প্রোফাইল ডাটাবেজ, যা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ক্লাবে পাঠানো হবে।ফাহাদ করিম বলেন, ‘আমার সৌদি আরব ও ইউএই–তে ভালো যোগাযোগ আছে। ডেনমার্কের একটি স্পোর্টস এজেন্সির সঙ্গেও কথা হচ্ছে। আশা করি আগামী মৌসুমেই অন্তত ৪–৫ জন মেয়েকে বিদেশি লিগে পাঠাতে পারব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা Read more

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ৬২৭ জনের প্রাণহানি: ইরান

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ৬২৭ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।আজ বুধবার রাতে Read more

বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের
বিয়ে করেও ধর্ষণ মামলায় ‘রেহাই মিলছে না’ গায়ক নোবেলের

বাসায় আটকে রেখে ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগের সত্যতা পাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল Read more

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের Read more

বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা
বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন