ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।বুধবার দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা বলেন, সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তার (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী অষ্টম শ্রেণির শিক্ষার্থী হোসেন বলেন, ‘সায়েন্স ল্যাবে সব ছাত্র-ছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হটাৎ আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।’নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন বলেন, ‘কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে। ছাত্রছাত্রীরা স্কুলের তৃতীয় তলায় প্রজেক্ট বানাচ্ছিল। ল্যাবে কাজ করার সময় ভুলে আগুন ধরে যায়। ছাত্রছাত্রীরা “আগুন, আগুন” বলে চিৎকার করছিল। ‘এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিচের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান।’নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, ‘সব শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছি। তবে কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না।’ সব মিলিয়ে ২৫ জনের মতো শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল অফিসার মো. সামিউল হুদা।ওসি মোজাফফর হোসেন বলেন, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে আপাতত বলা যাচ্ছে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!
রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার Read more

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ টানা ১০ Read more

‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী
চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনে ফরম তুলেছেন ১৪১ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ জন প্রার্থী। এদিন Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে Read more

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী
কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী

নকল প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ‘ভেনু সেন্টার’ ছাড়াই কুমিল্লা বোর্ডে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন