সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৫ দিন পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন’ শিরোনামে গত ১৯ জুন একটি সংবাদ প্রকাশ হয়।  শনিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিন ও শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের জামাত আলীর মেয়ে শারমিন আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।  জানা গেছে, তিন বছর আগে ফেসবুকে পরিচয় সূত্রে আলাউদ্দিন ও শারমিনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে আলাউদ্দিন গণিত বিষয়ে সহায়তা করতেন শারমিনকে। সেই থেকে তাদের মধ্যে প্রেমের গভীর সম্পর্ক শুরু হয়। শারমিনের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলাউদ্দিন একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। উপায়ান্তর না দেখে শারমিন গত মঙ্গলবার (১৭ জুন) আলাউদ্দিনের বাড়িতে গিয়ে অনশন শুরু করে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।  বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম জানান, মেয়েটির অনশনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শারমিনের সঙ্গে কথা বলেন। এরপর ছেলেপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তবে আলাউদ্দিন প্রথমে পলাতক থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত সম্ভব হয়নি। পরে ইউনিয়নের সংশ্লিষ্ট মেম্বার এবাদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে মধ্যস্থতায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিননামা সম্পন্ন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।  বিয়ের পর আলাউদ্দিন ও শারমিন খাতুন জানান, ‘অনেক ঝামেলার পর আমরা একত্রিত হতে পেরে অনেক আনন্দিত। এখন আমরা চাই, একে অপরকে বুঝে সুন্দরভাবে সংসার পরিচালনা করতে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ Read more

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন Read more

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পদত্যাগপত্র জমা দেনে তিনি।এর আগে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির Read more

এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে Read more

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন