২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি। ভারত রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।তিনি বলেছেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা (রপ্তানি) করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা (রপ্তানি) করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।”এরআগে সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে।এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।সূত্র: এনডিটিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই রকমারিতে চাকরির সুযোগ

রকমারি ডটকমে ‘ব্র্যান্ডিং মার্কেটিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকমপদের Read more

নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক
নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনহীন ও মানহীন পশুখাদ্য এবং ওষুধ উৎপাদনকারী একটি নকল মেডিসিন কারখানার সন্ধান পেয়েছে Read more

বেলারুশে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করলো রাশিয়া
বেলারুশে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করলো রাশিয়া

বেলারুশে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।ভিডিওতে দেখা গেছে, Read more

হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২
হোমনায় চারটি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আগুনসহ ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন