টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অপরদিকে, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অপরপক্ষ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাব নেতা ডা. শাহ আলম তালুকদার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তাদের নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করতে ছিলেন।পরে মিছিলটি সমাবেশের কাছাকাছি চলে আসায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে হামলা-ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ কালিহাতী বাসস্ট্যান্ডে তাদের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ করে বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে আওয়ামীপন্থী লোকজন নিয়ে আমাদের সমাবেশস্থলের পাশ দিয়ে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে কালিহাতীর মানুষ সেটা প্রতিহত করতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এতে করে আমাদের কয়েকজন কর্মী আহত হন।’অন্যদিকে, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া জানান, ‘আমরা কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিজয় মিছিল বের করে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কালিহাতী বাসস্ট্যান্ডের কাছে লুৎফর রহমান মতিন, শুকুর মাহমুদ, ডা. শাহ আলম তালুকদার, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, আলী আকবর জব্বার ও আব্দুল আউয়ালের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা আওয়ামী সমর্থকদের নিয়ে আমাদের মিছিলের ভিতরে ঢুকে গিয়ে আমাদের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের ১০-১৫ জন কর্মী সমর্থক আহত হয়ে কালিহাতী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কিনা সেইটা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।’এ বিষয়ে কালিহাতী সার্কেল এএসপি (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম জানান, ‘আজকের বিএনপির উভয় পক্ষের কর্মসূচি থাকায় পাশাপাশি বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আশা করছি পরবর্তীতে এ ধরনের কোন ঘটনা ঘটবে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’
‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করার মাঝে তফাৎ নেই’

নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার
সারা জীবন চাকরি করেও বেতন পাননি মাদ্রাসার সুপার

নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ২৮ বছর সুপার পদে চাকরি করেও এমপিওভুক্তির আলোর মুখ দেখেনি দারুস সালাম মাদ্রাসাটি। দারুস সালাম মাদ্রাসার Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ
৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন