আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে দলের নেতৃত্ব দেবেন তারকা লেগস্পিনার রশিদ খান। মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত প্রাথমিক দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি কিছু নতুন মুখও রয়েছেন। সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট থেকে শারজাহতে পাকিস্তান ও স্বাগতিক আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।ত্রিদেশীয় সিরিজ শেষে ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। যেখানে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গী আফগানিস্তান। এ স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের। বিশেষ করে মুজিবের অনুপস্থিতি অনেককেই অবাক করেছে। চলতি শাপগিজা লিগে ৯ ম্যাচে ১৩ উইকেট নেওয়া ও লোয়ার অর্ডারে ৪ ইনিংসে ৪৮ রান করেও নির্বাচকদের মন জিততে পারেননি তিনি। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাজিবউল্লাহকেও বিবেচনায় রাখা হয়নি এবারের প্রাথমিক দলে।তবে নিয়মিত পারফরমারদের মধ্যে বেশিরভাগই স্কোয়াডে আছেন, যারা দলের অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবেন বলে আশা করা যাচ্ছে।আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, সেদিকউল্লাহ আতাল, গুলবাদিন নাঈব, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব জাদরান, ইবরাহিম জাদরান, এএম গজনফর, দারউইশ রাসুলি, নুর আহমদ, লাকানওয়াল, মোহাম্মদ ইশহাক, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, সালিম সাফি, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর মো. জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে Read more

ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ
ট্রেনে ফিরতি ঈদযাত্রায় ১২ জুনের টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ Read more

যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত
যশোরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে স্কুলে যাতায়াত করছে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৮ বছর ধরে বিপদজনকভাবে তারা পারাপার হলেও Read more

চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার
চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন