জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসাইনের এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে মুন্সিগঞ্জের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।মুন্সিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম জানান, আমজাদ হোসাইনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল, আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এর আগে ডিবি পুলিশ রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে গত সোমবার দিবাগত রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করে।শেখ আমজাদ হোসাইন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। Read more

একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে Read more

লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার আধুনগর রুপবান Read more

অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান Read more

গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা
গাজীপুরে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সন্ধ্যা সাত টার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন