ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক শাহরিয়ার তন্ময়ের কাছে ১৮ জুলাইয়ের স্মৃতি আজও এক দুঃস্বপ্ন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সেই দিনে পুলিশের গুলিতে বাম চোখ হারিয়েছিলেন তিনি। আজ এক বছর পূর্ণ হলো স্বৈরাচার পতনের, দেশ নতুন ভোর দেখেছে কিন্তু তন্ময়ের জীবনে আলো আর ফেরেনি।রক্তাক্ত ১৮ জুলাইয়ের স্মৃতি১৬ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তন্ময়ও অংশ নেন। রাজধানীর ভাটারা থানা ও নতুন বাজারের রাস্তায় দিনভর চলতে থাকে স্লোগান ও মিছিল। ১৭ জুলাই আন্দোলনে সাময়িক বিরতি এলেও পরদিন সকালেই ফের রাস্তায় নামে শিক্ষার্থীরা। তন্ময় বলেন, ‘বন্ধুর ফোনে খবর পেয়ে বের হওয়ার আগে বেলকনি থেকে দেখি আওয়ামী লীগের কিছু লোক বস্তা থেকে অস্ত্র-ছুরি বের করছে। তখনই ভয় পেয়ে আইডি কার্ড গলায় ঝুলাইনি।’সেদিন নতুন বাজার থেকে শুরু হওয়া মিছিল বাসতলা পেরিয়ে উত্তর বাড্ডার দিকে এগোতে থাকলে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। পুলিশও টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। ঠিক তখনই পুলিশের শর্টগানের গুলি এসে লাগে তন্ময়ের বাম চোখে।হাসপাতালের অপমান আর অভিভাবকের কান্নারক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে এএমজেড হাসপাতালে নেওয়া হয় পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। ডাক্তাররা জানান, চোখ ফেরানো সম্ভব নয়। তন্ময় বলেন, ‘অপারেশনের আগে এক ডাক্তার এসে বলেছিলেন—‘নেতা হইছোস? সরকারের বিরুদ্ধে আন্দোলন করো?’ তখন আমি দুর্বল অবস্থায় অপারেশন টেবিলে শুয়ে কিছু বলতে পারিনি।’অপারেশনের পরও তাঁকে অন্য রোগীর সঙ্গে একই বেডে রাখা হয়। বাইরে ছাত্রলীগের হামলার চেষ্টা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে পাশে দাঁড়ান ও খরচ বহন করেন। খবর পেয়ে রংপুর থেকে ছুটে আসেন তাঁর মা-বাবা। ছেলেকে দেখে ভেঙে পড়েন তাঁরা।চিকিৎসার সংগ্রাম ও হারানো আলোপরে বিদেশে চিকিৎসার চেষ্টা হলেও ভারতীয় ভিসা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ভার্সিটির বিওটি থেকে সহায়তা, শিক্ষক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পেয়েও উন্নত চিকিৎসা হয়নি। তন্ময় বলেন, ‘ভারতের ডাক্তাররাই বললেন—এখন বিদেশে গেলেও তেমন লাভ নেই।’এক বছর পরেও অন্ধকারে তন্ময়স্বৈরাচার পতনের এক বছর পর দেশ নতুন আশা দেখলেও তন্ময়ের চোখে আলো ফেরেনি। তিনি বলেন, ‘১৮ জুলাই শুধু আমার চোখে গুলি লাগেনি, সেদিন আমার স্বপ্নেও গুলি লেগেছিল। আমি শুধু একটা চোখ হারাইনি, হারিয়েছি জীবনের ছন্দও।’তন্ময়ের জীবনে যে অন্ধকারের দাগ লেগেছে তা দেশের গণঅভ্যুত্থানের ইতিহাসে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে রয়ে গেছে। স্বৈরাচার বিদায়ের ১ বছর পূর্ণ হলো আজ কিন্তু সেই ক্ষতগুলো পুরোপুরি সেরে ওঠার জন্য সময় প্রয়োজন। তন্ময়ের মতো অসংখ্য তরুণের ত্যাগ ও বেদনা আমরা ভুলতে পারি না। তাদের সাহস ও আত্মত্যাগের ফলে আজকের মুক্তি সম্ভব হয়েছে—যা আমাদের সকলের কাছে চিরস্মরণীয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
লালমোহনে নিখোঁজের ৩ দিন পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর ফাতেমা বেগম (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) Read more

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু
জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি
জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন: এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র Read more

যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস
যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব: মির্জা আব্বাস

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের যেমন খায়েশ আছে Read more

যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছেন ট্রাম্প, ইরানের দাবি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন