‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জুলাই শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে জিয়ারত করা হয়।  সকাল ৯টার দিকে চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্প অর্পণ এবং কবর জিয়ারত করেন।  এছাড়াও চরফ্যাশনের অন্য ১১ শহীদ মো. হাসনাইন, মো. মমিন, মো. ফজলু, মো. হাবিব, মো. ওমর ফারুক, মো. সিয়াম, রাকিব মোল্লা, মো. সোহাগ, মো. হোসেন, মো. তারেক, মো. বাহাদুর হোসেন মনির এর কবরে প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্প অর্পণ ও কবর জিয়ারত করেন।  এসময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা
ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা

ঝিনাইদহ শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠেছে জমজমাট বালুর ব্যবসা, এমনকি পাড়া-মহল্লার মধ্যে অবস্থিত রাস্তার Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে
গাজায় সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে

দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল-হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় Read more

বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন
বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর আদর্শ হাই স্কুলের হলরুমে কিশোরকণ্ঠ Read more

সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)
সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আজ আবারও খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তার দল এমআই এমিরেটস রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে Read more

রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন
রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন