যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার কাছাকাছি দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত না পারমাণবিক অস্ত্রবাহী..তা স্পষ্ট করেননি ট্রাম্প।এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এসব সাবমেরিন এমনিতেই যুদ্ধের প্রস্তুতিতে থাকে এবং এতে উত্তেজনার কিছু নেই। তিনি বলেন, পারমাণবিক বিষয়ে সবাইকে ‘অত্যন্ত সতর্ক’ থাকতে হবে। খবর বিবিসির। ট্রাম্প এই পদক্ষেপ নেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের প্রতিক্রিয়ায়। মেদভেদেভ ট্রাম্পকে রাশিয়ার বিরুদ্ধে ‘আল্টিমেটামের খেলা’ খেলায় অভিযুক্ত করেন। তবে মেদভেদেভ ট্রাম্পের জবাবে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।এদিকে, মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার মস্কো সফর করবেন। পেসকভ জানিয়েছেন, এই সফর গুরুত্বপূর্ণ এবং এতে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৮ আগস্টের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর তেলসহ বিভিন্ন রপ্তানিপণ্যে কঠোর শুল্ক আরোপ করা হবে। যদিও তিনি স্বীকার করেছেন, রাশিয়া নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ‘দারুণ দক্ষ’।রাশিয়া এখনো ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজেদের পূর্ব শর্তে অনড়-যেমন, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হওয়া, সামরিক শক্তি কমানো এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা বাদ দেয়া-যা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু
শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাঞ্জাব-বেঙ্গালুরু

চলতি মৌসুমে ক্রীড়াঙ্গনে চলছে নতুনদের জয়জয়কার। বিশেষত ইউরোপিয়ান ফুটবলে এই হাওয়া দেখা গেছে। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমের শীর্ষ টুর্নামেন্টগুলো বিশ্লেষণ Read more

সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১
কিশোরগঞ্জ রেলওয়েতে সংবাদ প্রকাশ ঘিরে দুই পক্ষের হাতাহাতি, আহত ১

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এ সময় আরেকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন