কৃত্রিম সারসংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির পায়তারা করছিলেন ঝিনাইদহ শৈলকূপা ১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতার ভাই।সোমবার(৪ আগস্ট) গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে মজুদ রাখা ৮৩১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় অবৈধভাবে মজুদ রাখার দায়ে আইয়ুব জোয়ার্দ্দার নামে ওই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ভাটই বাজারের শুভ এন্টারপ্রাইজ নামে একটি সার গোডাউনে।অবৈধ মজুদকৃত সারের মধ্যে রয়েছে ৫৪১ বস্তা ডিএপি ও ২৯০ বস্তা টিএসপি, যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকার বেশি।শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুর ইউনিয়নের ডিলার শুভ এন্টারপ্রাইজের মালিক আইয়ুব জোয়ার্দ্দারের সার গোডাউনে অভিযান চালানো হয়। তিনি আরো জানান, সরকারি স্টক ছাড়াই ভাটই বাজারে এই সার মজুদ করা হয়েছিল। খবর পেয়ে দুধসর ইউনিয়নের ভাটই বাজারের কালীতলার একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ মজুদের ৮৩১ বস্তা সার জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে ৫৪১ বস্তা ডিএপি ও ২৯০ বস্তা টিএসপি।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীন সার ব্যবসায়ী আইয়ুব জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।সার ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালে সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দার তার ডিলারশিপ ভাইয়ের নিকট হস্তান্তর করেন। এরপর তিনি ঝিনাইদহ ১ আসনে এমপি নির্বাচিত হন।অভিযোগ রয়েছে, ডিলারশিপ হস্তান্তর করার পরও সার ব্যবসা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি এখনো পলাতক আছেন। অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকটের চেষ্টা করছিলো এই চক্রটি। তার বিরুদ্ধে এর আগেও কৃষকরা অভিযোগ করেছিল যে তিনি গোপনে চুরি করে বেশি দামে সাধারণ দোকানে সার বিক্রি করতেন। আওয়ামী লীগে বড় নেতা হওয়ার কারণে ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেতো না। এ ঘটনার পর এলাকার ভুক্তভোগী কৃষকরা তার লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ
কুষ্টিয়ায় যুবককে গুলি করে হত্যা, অস্ত্র ও গুলি জব্দ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুরে টুটুল হোসেন (৪০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত টুটুল হোসেন (৪০) ওই গ্রামের Read more

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী
হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন। বৈঠকে তিনি জবাবের ধরন, লক্ষ্যবস্তু ও সময় Read more

শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার
শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি Read more

বাঘায় অভিযানে গ্রেফতার ‘ওয়ারেন্টভুক্ত’ জাহাঙ্গীর দেওয়ান
বাঘায় অভিযানে গ্রেফতার ‘ওয়ারেন্টভুক্ত’ জাহাঙ্গীর দেওয়ান

রাজশাহীর বাঘা থানার নিয়মিত অভিযানে শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলা বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাহাঙ্গীর দেওয়ান (৪০) কে গ্রেফতার Read more

বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন
বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন Read more

ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা
ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা

কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন