রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু (কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে ছাত্রসংগঠনগুলো। শুরু হয়েছে সম্ভাব্য প্যানেল গঠনের তোড়জোড়। আবাসিক হলে চলছে প্রার্থীদের প্রচার কার্যক্রম।অন্যদিকে রাকসু ভবন থেকে স্থানচ্যুত হওয়ার শঙ্কায় পড়েছে সেখানে অবস্থানরত ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘদিন ধরে নাট্যচর্চা, বিতর্ক, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসা এসব সংগঠনের সামনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।ভবনের বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনগুলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, এ বিষয়ে একটি কমিটি কাজ করছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।রাকসু নির্বাচনী তৎপরতায় ছাত্রদল, বাম ছাত্র জোট, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের প্যানেল সক্রিয় হতে শুরু করেছে।রাকসু ভবনে বর্তমানে যেসব সংগঠন রয়েছে, তাদের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু), সমকাল নাট্যচক্র, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম, স্বনন, জাসাস, উদীচী, অনুশীলন, এডুকেশন ক্লাব, তীর্থক, রুডা, বিথিরা, অরনী, গণশিল্পী সংস্থা এবং অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশন।রুরুর সভাপতি সোহাগ আলী বলেন, ‘নির্বাচনের আগে যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তাহলে বড় ধরনের সংকটে পড়ব আমরা। শুধু আশ্বাসে কাজ হবে না।’কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মিজান শেখ বলেন, ‘রাকসু নির্বাচন যেমন জরুরি, তেমনি এসব সংগঠনের নিয়মিত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে নজর দিতে হবে। দ্রুত বিকল্প ব্যবস্থা দরকার।’অনেকে বিকল্প হিসেবে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রকে (টিএসসিসি) ভাবলেও জায়গা সংকটে সেটিও অনিশ্চিত।টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বলেন, ‘জায়গার সংকট আছে। ৫ আগস্টের পর সাংস্কৃতিক জোটসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসা হবে। নতুন করে ভাবতে হবে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘সংগঠনগুলোর কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকটা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। একটি কমিটি কাজ করছে, সময় আছে, সমাধান হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক
স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, 'স্বাধীনতা এনেছি যে রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব।' Read more

চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’
চার জেলার আতঙ্ক ‘কাঁকন বাহিনী’

পদ্মা নদীর চরজুড়ে আতঙ্কের অন্য নাম ‘কাঁকন বাহিনী’। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরে প্রায় এক যুগ ধরে আধিপত্য Read more

অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও
অনিয়মের অভিযোগে স্থগিত হলো মাদ্রাসা সুপারের এমপিও

পঞ্চগড়ের দেবীগঞ্জের শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলামের এমপিও সাময়িকভাবে স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) অধিদপ্তরের Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া

ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। Read more

বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে
বিয়ের পর মানুষ কেন বদলে যায়? মনোবিজ্ঞান যা বলে

বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে প্রতিদিন একজন মানুষের সঙ্গে মানিয়ে চলতে হয়। বিয়ের আগে যে মানুষটি খুব হাসিখুশি ছিল, বিয়ের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন