মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় অবস্থিত ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে ঈদুল আজহার ছুটির মধ্যে পরপর দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এই দুই দফার চুরিতে স্কুলের শ্রেণিকক্ষ ও অফিস রুম থেকে মোট ১৭টি সিলিং ফ্যান, আসবাবপত্র এবং একাধিক অফিসিয়াল সিল চুরি হয়েছে।এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ শাহনাজ বেগম রবিবার (১৫ জুন) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এর আগেও চারবার চুরির ঘটনা ঘটেছে এই প্রতিষ্ঠানে। তবে এবারের ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পঞ্চায়েত কমিটির সঙ্গে আলোচনা করেই থানায় অভিযোগ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অধ্যক্ষ শাহনাজ বেগম জানান, ঈদুল আজহা উপলক্ষে ৩ জুন থেকে ১২ দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়। ৫ জুন সকালে স্কুলের আয়া হাসিনা বেগম তালা খুলে প্রবেশ করার পর দেখতে পান বারান্দার গ্রিল ভাঙা এবং শ্রেণিকক্ষ থেকে আসবাবপত্রসহ ১০টি সিলিং ফ্যান চুরি হয়েছে।তিনি আরো জানান, ৫ জুনের পর কোনো এক রাতে দ্বিতীয় দফায় আবারও স্কুলে চুরি হয়। ওই রাতে অধ্যক্ষের কক্ষসহ একাধিক শ্রেণিকক্ষ থেকে আরও ৭টি সিলিং ফ্যান এবং একাধিক অফিসিয়াল সিল চুরি করে নিয়ে যায় চোরেরা। দুটি ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।চুরির এমন ঘটনার ধারাবাহিকতায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার দাবি জানান। পাশাপাশি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।শুক্রবার (১১ জুলাই) Read more

মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল Read more

শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা Read more

ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা
ছত্তিশগড়ে২ ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১০, আরও প্রাণহানির শঙ্কা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ছত্তিশগড়ের বিলাসপুরে। মঙ্গলবার (৪ নভেম্বর) জয়রামনগর স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই Read more

এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন