রান্নাঘরে গ্যাস জমে ছিল অজান্তেই। রান্না শেষ, চুলাও বন্ধ—তবু ঘরের ভেতরে ছিল অদৃশ্য এক বিস্ফোরণের ফাঁদ। মাত্র একটি চুলা চালু করার সঙ্গে সঙ্গেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই দগ্ধ হন দু’জন। শেষমেশ কেড়ে নেয় তাদের প্রাণ।গতকাল রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শেখবাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এই বিস্ফোরণে নিহত হন মোজাম্মেল হক (৬০) এবং রাকিব নামের এক তরুণ ইলেকট্রিশিয়ান।স্থানীয় সূত্র জানায়, মাত্র দু’দিন আগে ভাড়া বাসায় উঠেছিলেন মোজাম্মেল হক। তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুন্ডু গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে রান্না শেষে গ্যাস চুলা বন্ধ করে তিনি স্বাভাবিকভাবেই বসবাস করছিলেন।একপর্যায়ে ফ্রিজ নষ্ট হলে রাকিব নামে এক ইলেকট্রিশিয়ান তা মেরামতের জন্য ঘরে প্রবেশ করেন। ঘরের ভেতরে ঢুকে গ্যাসের গন্ধ টের পান তিনি। তখনই তিনি মোজাম্মেলকে বিষয়টি জানান। মোজাম্মেল গ্যাস চুলাটি পরীক্ষা করতে বলেন। আর তখনই ঘটে বিস্ফোরণ।দু’জনই দগ্ধ অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের একটি হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।ডাক্তাররা জানান, মোজাম্মেলের শরীরের ৯৫ শতাংশ এবং রাকিবের শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। মোজাম্মেল রোববার রাতেই মৃত্যুবরণ করেন, আর রাকিব সোমবার (৪ আগস্ট) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিস্ফোরণের তীব্রতায় ঘরের জানালার থাই গ্লাস ও দুটি দরজা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘আমরা একজন নিহতের খবর নিশ্চিত হয়েছি। দ্বিতীয় জনের মৃত্যুর বিষয়টিও যাচাই করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি

খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিন অসুস্থ থেকে খালেদা জিয়া বিদায় নিলেন Read more

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়ান সরকার।মঙ্গলবার (১৫ Read more

এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত
এবার ভিসা ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, নতুন চাপে ভারত

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ফের ভারতকে বড় ধাক্কা দিতে Read more

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিআরডিবিতে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন