নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি জানা জানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নওগাঁ জেলা প্রশাসক।  বৃহস্পতিবার (১৯ জুন) তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে থানায় এ ঘটনাটি ঘটেছে।কয়েকটি ছবি থেকে দেখা গেছে, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও করা হয়েছে। এতে রাখা রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র সেট কোড নম্বর ৩০৫ এর ৫০টি প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যার ১৫টি ছেড়া অবস্থায় এবং ৩৫টি প্রশ্নপত্র ভালো অবস্থায় পাওয়া গেছে।এবিষয়ে থানা পুলিশ জানান, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেন (৩০) কে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন।তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য জানতে চাইলে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ধামইরহাট থানার ওসি আবদুল মালেকের সঙ্গে। উপজেলা ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম জানান, এবিষয়ে তদন্ত চলমান রয়েছে। তবে কোন প্রশ্নপত্র খোয়া যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি Read more

ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল
ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল

ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা Read more

টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।ক্রিকেটনারী ওয়ানডে বিশ্বকাপভারত-অস্ট্রেলিয়াসরাসরি, বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১টেনিসপ্যারিস মাস্টার্সসরাসরি, বেলা Read more

১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক
১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক Read more

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন