সিদ্ধিরগঞ্জে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মো: রাসেল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেল লাইন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মো: মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ (৩২) পালিয়ে যায়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্পের মৃত ইসরাফিলের ছেলে এবং পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদ একই এলাকার খলিলের ছেলে।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৫ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেলকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান, পলাতক মাদক ব্যবসায়ী মুরাদ ওরফে পিচ্চি মুরাদ ওরফে ফরহাদের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ
সিংড়ায় রোদ-ঘামে নাকাল, তবুও গরুর হাটে ঈদের আমেজ

চলমান তীব্র তাপদাহ আর অসহনীয় রোদের মধ্যেও জমে উঠেছে নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। ঈদুল আজহা উপলক্ষে দেশের নানা Read more

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, Read more

নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি
নান্দাইলে ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান
যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন