ভারত থেকে চোরাই পথে সরকারি শুল্ক বঞ্চিত করে আনা নৌকা বোঝাই ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।রবিবার (০৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আটক করা হয়।বিজিবি জানায়, সুনামগঞ্জ উপজেলার সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি আটক করে। যার মূল্য দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার।অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩১৫ ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহণ করে।এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২১ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সকালে সিপিএলে সাকিব আল হাসানের দলের ম্যাচ। বিকেলে বাংলাদেশ ‘এ’ খেলবে Read more

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামীকাল Read more

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আওয়ামী লীগের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ
খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ

 পঞ্চগড়ের দেবীগঞ্জে এলএসডিতে পৌঁছানোর আগেই খাদ্য বিভাগের নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে খাদ্য বিভাগ। অভিযোগসংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন