বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, লাকি সিং বাঁশ কুড়াতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার অংশে প্রবেশ করলে আকস্মিকভাবে পা মাইনচাপে পড়ে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং গাছবুনিয়া কারবারির মেয়ে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী জনগোষ্ঠী যারা জীবিকার তাগিদে বনজ সম্পদ সংগ্রহে সীমান্ত অতিক্রম করে, তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু!
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধার মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় Read more

ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবিতে স্বতন্ত্র শিক্ষা ক্যাডার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অধীনে থাকা বিষয়গুলোতে অন্যান্য বিভাগকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন